আমরা চাই আপনার কেনাকাটার অভিজ্ঞতা আমাদের সাথে সুন্দর এবং স্বচ্ছ হোক। যেহেতু আমরা শুধুমাত্র অনলাইনে (Website + Facebook Page) ব্যবসা করি, তাই দয়া করে নিচের নীতিগুলো মনোযোগ দিয়ে পড়ুন।


১. রিটার্ন কখন প্রযোজ্য

নিম্নলিখিত ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য হবে:

  • ডেলিভারির সময় পণ্যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকলে।
  • ভুল পণ্য ডেলিভারি হলে (ভিন্ন মডেল / ভিন্ন আইটেম / ভিন্ন রঙ)।

গুরুত্বপূর্ণ নোট:

  • পণ্য অবশ্যই সম্পূর্ণ নতুন এবং Intact থাকতে হবে, কোনো ব্যবহার বা চিহ্ন থাকা যাবে না।
  • ডেলিভারি নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কোনো প্রাথমিক অভিযোগ আমাদের জানাতে হবে।
  • প্রমাণ হিসেবে Unboxing ভিডিও বা পরিষ্কার ছবি দিতে হতে পারে।
  • ২৪ ঘণ্টার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

আমাদের পরামর্শ:
পণ্য গ্রহণের সময় ডেলিভারি ম্যানের উপস্থিতিতে চেক করে নিন। Unboxing ভিডিও করলে রিটার্ন প্রসেস আরও দ্রুত এবং সহজ হবে।


২. রিটার্ন কখন প্রযোজ্য নয়

নিম্নলিখিত ক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য হবে না:

  • প্যাকেজিং খোলা বা ব্যবহার করা অবস্থায় ভিন্ন মডেল/আইটেম/রঙ পণ্য।
  • কাস্টমারজনিত ক্ষতি (ভুল ব্যবহার, পানি লাগা, ভাঙা, শর্ট সার্কিট ইত্যাদি)।
  • চার্জার, কেবল বা ইলেকট্রনিক পণ্য যেকোনো ভুল ভোল্টেজ বা অনুপযুক্ত ডিভাইস ব্যবহার করার কারণে সমস্যা হলে।
  • কেবলমাত্র পছন্দ পরিবর্তনের কারণে (Change of Mind)।
  • ডিসকাউন্ট বা ক্লিয়ারেন্স পণ্য (যদি আলাদা করে ডিফেক্ট/ড্যামেজ উল্লেখ না থাকে)।
  • পণ্যের রঙ, ডিজাইন বা আকার নিয়ে ব্যক্তিগত প্রত্যাশা পূরণ না হলে।
  • পণ্যের বক্স, এক্সেসরিজ বা ফ্রি আইটেম অসম্পূর্ণ থাকলে (এই ক্ষেত্রে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হেল্পলাইন বা টিমের সাথে সমাধান করতে হবে)।

বিশেষ দ্রষ্টব্য:

  • রিটার্ন অনুমোদন সম্পূর্ণভাবে আমাদের টিমের যাচাইয়ের উপর নির্ভরশীল।
  • অনুমোদন ছাড়া পাঠানো রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
  • কুরিয়ার ড্যামেজের ক্ষেত্রে ডেলিভারির সময়ই রিপোর্ট করতে হবে।
  • রিটার্ন অনুমোদন হলে, রিপ্লেসমেন্ট বা রিফান্ড আমাদের সাথে কথা বলে নির্ধারণ করবেন।

রিফান্ড পলিসি

  • রিটার্ন অনুমোদন হলে রিফান্ড বা রিপ্লেসমেন্ট দেওয়া হবে।
  • রিফান্ড সাধারণত ৭–১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়।
  • রিফান্ড হতে পারে বিকাশ/নগদ/ব্যাংক ট্রান্সফার বা পরবর্তী পারচেসের সাথে দাম অ্যাডজাস্টের মাধ্যমে। (পরিষ্কার করে আমাদের সাথে নিশ্চিত করুন)
  • ডেলিভারি চার্জ:
    • ভুল বা ডিফেক্ট আমাদের দিক থেকে হলে, ডেলিভারি চার্জ আমরা বহন করবো।
    • কাস্টমারজনিত কারণে রিটার্ন হলে ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।

যোগাযোগ:
রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত যেকোনো সমস্যায় দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখব এবং সমাধানের চেষ্টা করব।


ওয়ারেন্টি পলিসি

  • আমাদের LDNIO এবং Philips পণ্যে থাকবে ১ (এক) বছরের ওয়ারেন্টি (Product page-এ উল্লেখ থাকবে)।
  • ওয়ারেন্টি সময় শুরু হবে ইনভয়েসের তারিখ থেকে।
  • কোনো কার্যগত (functional) বা নির্মাণজনিত (manufacturing) সমস্যা দেখা দিলে, আমাদের টিম পণ্য যাচাই করে প্রয়োজন অনুযায়ী সার্ভিস বা রিপ্লেসমেন্ট দেবে।
  • শারীরিক ক্ষতি, পানি লাগা, পোড়া দাগ, ভাঙা বা অনুমোদন ছাড়া মেরামত হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
  • কাস্টমার চাইলে কুরিয়ারের মাধ্যমে পণ্য আমাদের অফিসে পাঠাতে পারেন (নিজস্ব খরচে) অথবা আমরা চাইলে সরাসরি আপনার ঠিকানা থেকে সংগ্রহ করব (ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে)।
  • সরাসরি অফিসে এসে ওয়ারেন্টি সার্ভিস নেওয়া সম্ভব।

দ্রষ্টব্য:

  • চার্জার, কেবল, লাইট ও চার্জেবল পণ্যসমূহ বিজ্ঞাপনে উল্লেখিত স্পেসিফিকেশন অনুযায়ী কার্যক্ষম।
  • বাস্তবে পারফরম্যান্স (চার্জিং স্পিড, আলো জ্বলে থাকার সময়, ব্যাটারি ব্যাকআপ) ডিভাইস, ব্যবহার, চার্জিং অভ্যাস, বিদ্যুৎ সরবরাহ এবং পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
  • কিছু ক্ষেত্রে ফোনে পূর্বের মতো নির্দিষ্ট চার্জিং লেখা (যেমন Fast Charge, Quick Charge, Mi Turbo, 33W/67W/120W Max, Super VOOC, Turbo, Super Charge ইত্যাদি) প্রদর্শিত নাও হতে পারে—এটি পণ্যের ত্রুটি নয়।
  • Fast Charge / PD / QC বা নির্দিষ্ট আলো/ব্যাকআপ সময় উল্লেখ করা পণ্যে উল্লিখিত ক্ষমতা সক্রিয় থাকে; বাস্তব ব্যবহারে স্বাভাবিক পার্থক্য গ্রহণযোগ্য।